26 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩

লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩


বিএনএ, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে । গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র  সাংবাদিকদের বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ