26.8 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - জুন ৮, ২০২৬
Bnanews24.com
Home » ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত


বিএনএ, ঢাকা: চার সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এ   সংকেতের আওতায় পড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ