30.8 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


বিএনএ, চট্টগ্রাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরীরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এসময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

বাবুনগর মাদরাসায় সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ