27 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । তিনি জানিয়ে দিয়েছেন, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে আইডিএফকে প্রত্যাহার করা হবে না । ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু।

রোববার (৯ আগস্ট) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাসের সমর্থিত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করছে না।

তিনি বলেন, হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা কোনো প্রত্যাহার কার্যক্রমে যাবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ওয়াশিংটনের কিছু প্রস্তাব ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু প্রস্তাব তারা মানবে না।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘বোর্ড অফ পিস এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।’

ট্রাম্প আরও জানান, হামাস অস্ত্রত্যাগ করলেই গাজা থেকে বিদায় নেবে ইজরায়েলি ফৌজ। তৈরি হবে প্যালেস্টাইনের নতুন পুলিশ বাহিনী যারা গাজার আইনশৃঙ্খলা রক্ষার ভার নেবে। সফলভাবে মধ্যস্থতার জন্য মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদও জানান ট্রাম্প।

 

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা