30 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, মা-ছেলে নিহত

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, মা-ছেলে নিহত


বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আহত হয়েছে মোটরসাইকেল চালক।

নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও তার তিন বছর বয়সি ছেলে আহনা (৩)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্ত্রী ইতি ও ছেলে আহনাকে নিয়ে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন সিদ্দিকী। তারা ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন স্বামী, স্ত্রী ও ছেলে। ঘটনাস্থলেই প্রাণ হারান ইতি ও আহনা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা