বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও তিনজন।
বুধবার (২৮ তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজি ও পাশে থাকা পথচারীদের চাপা দেয়। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখতে পেয়ে ঘটনাস্থলে আসি। দুর্ঘটনার বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত অবহিত করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএ/ ওজি
![]()

