বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের হেনস্তার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হয়। বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে দেশের সম্মানিত ব্যক্তিদের প্রতি এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন বলে বাংলাদেশ সরকার আশা প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনএ/শাম্মী
![]()

