বিএনএ, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হাদির কবর জিয়ারত করেন।
সেসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে রওনা দেন তারেক রহমান।
কবর জিয়ারত শেষে ভোটার হওয়ার জন্য নির্বাচন ভবনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানমন্ডির মাহবুব ভবনে কিছু সময় থাকার পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তারেক রহমান।
বিএনএ/ ওজি
![]()
