28 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী !

স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী !

স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী

বিএনএ ডেস্ক : স্ত্রীর জন্য স্বামী কত কিছুই না করে ।  সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল। এবার  ভারতের এক স্বামী স্ত্রীকে খুশি করতে চাঁদে জমি কিনে দিয়েছেন।

ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিবাহ বার্ষিকী আরও স্পেশাল করতে তার স্ত্রীকে উপহার দিলেন চাঁদের জমি। চাঁদে তিন একর জমি কিনে তা লিখে দিলেন স্ত্রী স্বপ্না আনিজার নামে।

ধর্মেন্দ্র জানিয়েছেন, বিবাহবার্ষিকী দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই বাড়ি, গাড়ি, দামি গয়না দেয় ঠিকই, আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিবাহ বার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই জমি উপহার কিনতে সময় লেগেছে একটা বছর।

ধর্মেন্দ্র আনিজা বলেন, আমি খুব খুশি, কারণ রাজস্থান থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম”।

স্বপ্না আনিজা জানিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কোনো দিন ভাবতে পারিনি আমার স্বামী আমায় এমন একটা উপহার দেবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক মাস আগে নিরাজ কুমার চাঁদে জমি কিনেছেন। এর আগে শাহরুখ খান ও সুশান্ত সিং রাজপুতও চাঁদের জমি কিনেছেন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি