29 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে বাড়তে পারে শৈত্য প্রবাহ

আজ থেকে বাড়তে পারে শৈত্য প্রবাহ


বিএনএ, ঢাকা : দেশে মাঝারি ধরণের শৈত প্রবাহ বয়ে চলেছে। এর মাঝে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত যেন জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উত্তরের জনপদে বাড়িয়ে দিয়েছে শীত। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হতদরিদ্র ছিন্নমূল মানুষ। ঠান্ডায় বেশি অসুস্থ হচ্ছে শিশু আর বৃদ্ধরা। এরমধ্যেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৭ ডিসেম্বর) আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে।

এদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক ও শিশুদের শ্বাসক, ডায়রিয়াসহ ঠাণ্ডা জনিত নানা রোগ।

গেল সপ্তাহের শৈত্য প্রবাহের রেশ কাটেনি এখনো। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারো শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।

শীত বাড়ার সাথে সরকারী হাসপাতালগুলোতে বেড়েছে ডায়েরিয়া, হাঁপানী ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঠাণ্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবারসহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি