26.7 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - জুন ১৯, ২০২৬
Bnanews24.com
Home » এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব


বিএনএ, ঢাকা: ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলার প্রশ্নে এখনও নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে।

সোমবার ( ২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশন এরইমধ্যে তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থানেই আছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ