বিএনএ, ঢাকা : দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫, আর উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর উপজেলায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, মনিরামপুর এলাকাতেই ভূমিকম্পটির উৎপত্তি। রাজধানী ঢাকা থেকে এর অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
চলতি মাসে এটি তৃতীয়বার ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় আবারও ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

