27 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চসিক নির্বাচন, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

চসিক নির্বাচন, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

চসিক নির্বাচন, ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়তলীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছে।নিহতের নাম নিজাম উদ্দীন। অভিযুক্ত তার আপন বড় ভাই সালাউদ্দীন কামরুল। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া বারো কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক।তিনি জানান, নিহত নিজাম উদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী। তার ভাই  সালাউদ্দিন কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।নির্বাচন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ভোট শুরুর আগেই দুজনের মধ্যে তুলুম ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে নিজাম উদ্দীনকে ছুরিকাঘাত এবং গলাকেটে হত্যা করে পালিয়ে যায় কামরুল। পুলিশ মুন্নার মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি তদন্ত।

এদিকে, ছোট ছেলেকে খুনের জন্য বড় ছেলের ফাঁসি চান তাদের মা জিন্নাত আরা বেগম। তিনি বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল।বড় ছেলে প্ল্যান করে ছোট ভাইকে খুন করেছে। ছোট ছেলের বউ বোবা, কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?।

বিএনএ/আরকেসি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা