27 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) এবং মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বাড়ি ফেরার পথে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা