29 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে জাকির হোসেন (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

শনিবার(২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাকির বাড্ডা এলাকায় শাহাবুদ্দিনের বাড়ীতে ভাড়া থাকতেন।তার বাড়ি  বরিশাল জেলা সদরে।

নিহতের সহকর্মী মো. রাশেদ জানান, বিকেলে মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল রোডে একটি নির্মাণাধীন সাততলা ভবনে কলাম ঢালাই করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান জাকির। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী