বিএনএ, ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম এ বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) সকারৈ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—
১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ।
২. জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি বিষয়ে আলোচনা এবং দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৩. নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
৪. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৫. শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী কার্যক্রম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা দমন।
৬. গার্মেন্টস ও অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা।
৭. গার্মেন্টস, ঔষধশিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা বিষয়ে আলোচনা।
৮. অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা।
১০. রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা।
১১. মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত আলোচনা।
বিএনএ/ ওজি
![]()

