23 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

আজ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী


বিএনএ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন-২০১৮ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন-২০২৪ এবং একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথচলার সংগ্রামী সারথি গণঅধিকার পরিষদের আজ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ।

২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয়। তবে এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য।

দলটির সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাশেদ খাঁন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দলটি ট্রাক প্রতীকে নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে রয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ নারী অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

বিগত স্বৈরাচারের আমলে নানা যৌক্তিক দাবিতে সরকারবিরোধী আন্দোলনে থাকায় বিভিন্ন হামলা-মামলার শিকার হতে হয়েছিল গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এবং কারাবরণও করতে হয়েছিল।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ