22 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সড়কে প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

সড়কে প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ,ডেস্ক:কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে অলওয়েদার সড়কে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন পার্শ্বে এ ঘটনা দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও ছেলে সন্তান মুহাম্মদ আয়ান (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে মিঠামইনে যাচ্ছিলেন মনির হোসেন ও তার স্ত্রী- সন্তান। এ সময় বিপরীত দিক থেকে চালবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পরে পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন সেটিকে থামিয়ে চালককে আটক করে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএ /ওজি

Loading


শিরোনাম বিএনএ