29 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ-পূর্বাঞ্চলে

মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ-পূর্বাঞ্চলে

আবহাওয়া

বিএনএ, ঢাকা : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।’

তবে এতে সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করছে। গত বছর এ সময়ে রাজশাহী-রংপুরে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।’

চলতি মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর