33 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭৯১ বোতল ফেনসিডিলসহ আটক ২

চট্টগ্রামে ৭৯১ বোতল ফেনসিডিলসহ আটক ২

চট্টগ্রামে ৭৯১ বোতল ফেনসিডিলসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা হতে  ৭৯১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়  একটি মাইক্রোবাসও  জব্দ করা হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আটক কৃতরা হচ্ছে -আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভার (৪০), আনসারুল ইসলাম (৩০)।কালু ড্রাইভার কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কাকারা এলাকার আবু বক্করের ছেলে  ও  পূর্ব বড় বেওলা এলাকার কবির আহম্মেদের ছেলে আনসারুল ইসলাম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লোহাগাড়া চুনতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তারা কুমিল্লা থেকে কক্সবাজারে ফেনসিডিলগুলো নিয়ে যাচ্ছিল। এ ছাড়া  মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর