27 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা: জাহিদ

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা: জাহিদ


বিএনএ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখতে পাবেন, ইনশা আল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন।

জাহিদ হোসেন বলেন, বিএনপি এদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ