28 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

বঙ্গবাজারে আগুনের কারণ তদন্তে উদ্ঘাটিত হবে: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক: বিএনপি’র সঙ্গে সংলাপের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সংলাপের বিষয়টি দলের সিদ্ধান্তের ব্যাপার। প্রধানমন্ত্রী যখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন, তখন সবাই জানতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের বিষয়টি ‘পলিটিক্যাল হিউমার’। যেমন খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেয়ার কথাটি হিউমার। বিএনপি ঘেরাও করবে, আন্দোলন করবে এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতারা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যায়নি এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনে বিএনপির যাওয়াটা তাদের অধিকার। তারা এখন যদি নিজেরা ইচ্ছা করে না যান, সেখানে আমরা রাজনৈতিক দল হিসেবে কি বলব? আওয়ামী লীগ একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। সেজন্য বিএনপির মতো একটি বড় দল বাইরে থাকবে সেটি ঠিক নয়। আওয়ামী লীগ মনে প্রাণে চায় নির্বাচনটা তাদের সঙ্গে হোক।

ওবায়দুল কাদের জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে মন্ত্রী পরিষদ সদস্যদের খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের ভার্চ্যুয়ালি যোগাযোগ বাড়াতে নির্দেশনা দিয়েছেন। সংকটটা সামনের দিনে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। জ্বালানি নিয়ে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। তাতে মনে হয়, পরিস্থিতি সামাল দেয়া যাবে।

পরিবহন ভাড়া বাড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভাড়া বাড়বে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যখন বাড়বে তখন বলতে পারবো।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি