বিএনএ, বিশ্বডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার নির্দেশ অমান্য করায় দুই ইরানি কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও দুই ইরানি প্রতিনিধি নিউইয়র্কে অবস্থান করছিলেন। অবশেষে তাদের জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তাদের পুরো প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। পুরো প্রতিনিধিদল দেশে ফিরে গেলেও ওই দুই কূটনীতিক নির্দেশ অমান্য করে নিউইয়র্কে থেকে যান।
উল্লেখ্য, ওই নির্দেশের পর একজন ইরানি কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
বিএনএ/শাম্মী
![]()

