27 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পারমাণবিক জ্বালানি যাচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে

পারমাণবিক জ্বালানি যাচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে


বিএনএ ডেস্ক: শুক্রবার (২ অক্টোবর) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি চালান ঢাকায় পৌঁছেছে। ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাত ১১টা ৪৪ মিনিটে ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, ঢাকা-পাবনা মহাসড়কে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা পূরণ এবং দ্বিতীয় ইউনিটের প্রাথমিক চালুর প্রস্তুতির জন্য রাশিয়া থেকে বিশেষভাবে প্রস্তুত পারমাণবিক জ্বালানি ৯টি ফ্লাইটে পাঠানো হবে এবং ডিসেম্বরের মধ্যে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ