28.3 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাক চালক খুন, গ্রেপ্তার ২

ট্রাক চালক খুন, গ্রেপ্তার ২

গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গোরুবাহী ট্রাকের চালক আব্দুর রহমান (৩৫) হত্যায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সাভার দেওগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ জুলাই) বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান থানার চুনাতিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন ওরফে বঁাচা (৩১) ও মো. তুহিন (১৯)। তারা বর্তমানে বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় বসবাস করেন।

সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত ১৬ জুলাই ভোররাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কের সলিমপুর এলাকায় কোরবানির গোরুবাহী একটি ট্রাকের চালক আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকতরা। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র‍্যাব। এরই এক পর্যায়ে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক আব্দুর রহমানকে গুলি করে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সাদ্দাম হোসেন ও তুহিন সীতাকুণ্ড লিংক রোড এলাকার একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ