25.8 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

বিএনএ, ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঝড় ও বজ্রপাতে ফসলের ক্ষয়ক্ষতির জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে ঝড়ে ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি পিপল গাছ ভেঙে পড়ায় অনেক টিয়াপাখির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, গাছটিতে বহু পাখির বাস ছিল। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই অনেক পাখি মারা যায়।

ঝাঁসির বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?