বিএনএ, বিশ্বডেস্ক : দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি নিরাপদে এই প্রণালি পার হয়। বর্তমানে জ্বালানি গ্রহণের জন্য এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
গত ৮ এপ্রিল জাহাজটি রওনা দিলেও ১০ এপ্রিল ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়। সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় জাহাজটি মুক্ত হতে সক্ষম হয়। ২০১৮ সালে নির্মিত এই বাল্ক ক্যারিয়ারটির সব নাবিক ও ক্রু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বিএনএ/ওজি
![]()

