বিএনএ, ঢাকা:প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আলজেরিয়া, দ্বিতীয় হাফে জর্ডানের বিপক্ষে দুই গোল করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়।দারুণ এক জয় তুলে নিল আলজেরিয়া। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ হেরে জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে।
এদিন লিভায় স্টেডিয়ামে জর্ডানকে প্রথম হাফে এগিয়ে দিয়েছিলেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে আলজেরিয়ার হয়ে গোল করেন আহমেদ নাধির বেনবোয়ালি এবং আমিন গৌরি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। ৭৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলজেরিয়া।
৩ পয়েন্ট আদায় করে ‘জে’ গ্রুপে তৃতীয় স্থানে এখন আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে হারা অস্ট্রিয়া আগে জর্ডানকে হারানোয় ও কম গোল হজম করায় আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট পেলেও তারা আছে দুইয়ে।আগামী ২৭ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া।
বিএনএ/ওজি
![]()

