27 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের বেড়েছে স্বর্ণের দাম

ফের বেড়েছে স্বর্ণের দাম


দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি  ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।  এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এই মানের স্বর্ণের আগের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ