27 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না: অর্থ উপদেষ্টা

আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না: অর্থ উপদেষ্টা


বিএনএ, ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্‌সা করবেই। আদের দেশে অর্থায়নের অভাব। সরকারি লোকজন মনে করে সবকিছু দিয়ে দেওয়া যাবে। প্রতিদিন বলে এই দেন, সেই দেন, কিন্তু অর্থের যতটা সামর্থ্য, সেটা আমরা পাচ্ছি না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭ দশমিক ২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ।

বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স’র অধ্যাপক এম কবীর হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ