29 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগর ও জেলায় পৃথক দুটি অভিযানে ৯ হাজার ৬০০টি ইয়াবা ও ৪৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (২২ জানুয়ারি) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শনিবার (২১ জানুয়ারি) বিকেল থেকে রাতের মধ্যে আনেয়ারা উপজেলা ও নগরীর খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানা এলাকায় এক অভিযানে ৪৫ কেজি গাাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দুলাল মিয়াকে (৩০) আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।

অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে আরেক অভিযানে আনোয়ারা থানার চুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারার চুন্নাপাড়ার মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০), কর্ণফুলী থানার বদলাপুরার মো. ইলিয়াছের স্ত্রী নূরজাহানকে (৪২) করা হয়। পরে তাদের কোমরে তল্লাশী করে ৯ হাজার ৬’শ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি