30 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিএনএ,ঢাকা: জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৩।গত বছর  বাংলাদেশ ছিল ১৩৫তম স্থানে। সোমবার(২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মানব উন্নয়ন সূচক প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)।

এতে বলা হয়েছে, সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান এক বছরের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে ১৫৪তম, নেপাল পাঁচ ধাপ এগিয়ে ১৪২তম এবং আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৬৯তম অবস্থানে রয়েছে।

এবারের মানব উন্নয়ন সূচকে আগের বছরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে।দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড।এরপর রয়েছে হংকং, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। আর সবার পেছনে আছে গায়ানা, লাইবেরিয়া, গিনি বিসাউ, কঙ্গো ও নাইজার।

বাংলাদেশের এই সূচকে আরও ভাল করতে হলে বৈষম্য বাড়তে না দেয়ার পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প উৎপাদনে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউএনডিপি।

রিপোর্টে বলা হয়েছে, মানব উন্নয়নে বাংলাদেশের অর্জন অসাধারণ। ১৯৯০-২০১৯ সাল পর্যন্ত মানব উন্নয়ন সূচক শতকরা ৬০.৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল।  ১৯৯০-২০১৯ সাল নাগাদ বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে ১৪.৪ বছর, গড় শিক্ষাকাল বেড়েছে ৩.৪ বছর এবং প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে ৬ বছর। এছাড়া এসময়ে মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে প্রায় শতকরা ২২০.১ ভাগ।

প্রতি বছরের মত এবারও বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্যসহ নানা তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী