30 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু’র অবস্থান কর্মসূচি পালন

ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু’র অবস্থান কর্মসূচি পালন


বিএনএ, ছাগলনাইয়া : ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

শনিবার দুপুরে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের,সাংসদের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, শুভপুর ইউনিয়ন বিএনপি নেতা এনামুল হক, আব্দুল মান্নান,যুবদল নেতা হোসেন মালেক মেজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনী নদী থেকে মিরসরাইয়ের অলিনগর এলাকায় যেসব বালু উত্তোলন হচ্ছে প্রশাসন এগুলো দেখেও না দেখার ভান করছেন। আমাদের এখানে বালুর স্তুপ চিজ করলেও নদীর ওপারে সেখানে হাজার হাজার ঘনফুট বালু আছে কিন্তু কোনো বালুর স্তুপ চিজ করা হচ্ছেনা। আমি চট্টগ্রামের ডিসি, এসপি সবার সাথে কথা বলেছি। অবাধে বালু উত্তোলন হচ্ছে। ঘরবাড়ি হারাচ্ছে শুভপুর এলাকার নদী পাড়ের মানুষ।

বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ