27.9 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কোনো সংস্কারই সফল হবে না,আচরণ ও মানসিকতার পরিবর্তন না হলে–গণশিক্ষা উপদেষ্টা    

কোনো সংস্কারই সফল হবে না,আচরণ ও মানসিকতার পরিবর্তন না হলে–গণশিক্ষা উপদেষ্টা    

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংবিধান সংস্কার বা যে কোনো সংস্কার সফল হবে না, যদি না মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন না হয়। মানুষের আচরণ ও মানসিকতার পরিবর্তন করতে না পারলে কোনো ফল হবে না। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

উপদেষ্টা শনিবার(২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটোরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে

উপদেষ্টা  বলেন, পাঠাগার মানুষের সংস্কার করতে পারে। পড়াশোনার মাধ্যমে পাঠাভ্যাসের মাধ্যমে এর সংস্কার করতে পারে। সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে। ব্যক্তির জন্য, সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে। এর প্রতিকার হচ্ছে বই পাঠ। বই পাঠ চিন্তার বিকাশের, কল্পনার বিকাশের সহায়তা করে। মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহসভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন।‘

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি