27 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি


বিএনএ, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি, কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ওসি আসাদুজ্জামান আরও জানান, এর নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ