26 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা


বিএনএ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ।

রোববার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

জামায়াতে ইসলামী এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে।

২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির। অন্যদিকে ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।

মিয়া গোলাম পরওয়ার নিজ দলের সকল শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতিও উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ