30.4 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৬
Bnanews24.com
Home » কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে ট্রাম্প

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে ট্রাম্প


বিএনএ বিশ্বডেস্ক : কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল–বাণিজ্যে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে—এমন অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নতুন শুল্কের আওতায় রয়েছে মদ, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ, মাছসহ কানাডার কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্ক ৩০ দিন পর কার্যকর হবে। এর ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত তার দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) লঙ্ঘন করছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ