বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় এক বছরে ৪০৯টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫১১ জন। নিহতদের মধ্যে পুরুষ ১৭৬ জন (৮০.৩৬%), নারী ২৫ জন (১১.৪১%) এবং শিশু ১৮ জন (৮.২১%)।
বুধবার (২১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, নিহতের মধ্যে পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি, ৪৭.০৩%, মোটরসাইকেল চালক ও আরোহী ৪৩.৩৭%, এবং বাস, রিকশা, সিএনজি ইত্যাদি যানবাহনের চালক ও আরোহী ৯.৫৮%।
প্রতিবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনার সময় ভোরে ১১.২৪%, সকালে ১৮.৩৩%, দুপুরে ৯.৫৩%, বিকেলে ১৩.৪৪%, সন্ধ্যায় ৫.৮৬% এবং রাতে ৪১.৫৬% দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে বাস ২৪.৮৭%, ভারী যানবাহন ৩৫.১৪%, মোটরসাইকেল ২১.৫৩%, মাইক্রোবাস-প্রাইভেটকার-জীপ ৪.১২%, অটোরিকশা-সিএনজি-লেগুনা ১১.৮২% এবং রিকশা ২.৪৮%।
বিএনএ/ ওজি
![]()
