26 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার


বিএনএ, ডেস্ক : শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে  ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল  মরদেহগুলো উদ্ধার করে ।  শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), তার শ্যালিকা মোসা. শান্তা (১৬) শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

তবে এখনও টাঙ্গাইল জেলার জুয়েল মিয়ার ছেলে মো. শান্ত (২৪) এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে নেমে নিখোঁজ হন চারজন। গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত তাদের কোন সন্ধান না পেয়ে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় ফায়ার সার্ভিস।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ