28 C
আবহাওয়া
৬:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি

ছাগলনাইয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি


বিএনএ, ছাগলনাইয়া : সারাদেশের ন্যায় ছাগলনাইয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর প্রশাসক ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিতা দত্ত,পৌর কর আদায়কারী এনায়েত উল্ল্যাহ,পৌর লাইসেন্স পরিদর্শক মোঃ মাহবুবুল হক আনসারী, সুপারভাইজার মোক্তার হোসেন, ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফসার, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম গিয়াস উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ