28.5 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের


বিএনএ, বিশ্বডেস্ক: এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায় , জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয়।

ইইউ’র ২৭ সদস্যদেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস ও কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

 

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ