বিএনএ ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তাদের দু’জনের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
বিএনএ/ ওজি
![]()

