19 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে।আহত হয়েছে ২০ জনেরও বেশি। সোমবার (১৯ জানুয়ারি) তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর শার-ই-নাও এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচিত।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‌‌‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’

২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরৃ আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।

তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ