29 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জানা যায়, আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আরএনবির সদস্যরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারে তারা পালিয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোর সোয়া ৪টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ওসি মো. আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ