27.2 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - জুলাই ২০, ২০২৬
Bnanews24.com
Home » শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি শেখ হাসিনাসহ ৪১

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি শেখ হাসিনাসহ ৪১


বিএনএ, ঢাকা: ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।রোববার(১৯ জুলাই) সকালে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন—সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন—একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ