16 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় খনি স্থাপনায় হামলা, নিহত ১২

নাইজেরিয়ায় খনি স্থাপনায় হামলা, নিহত ১২


বিএনএ, বিশ্বডেস্ক : নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে খনি স্থাপনায় বন্দুকধারীদের হামলায়  কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ছাড়া তিনজনকে অপহরণ করা হয়।

বুধবার স্থানীয় একদল নেতা এ তথ্য জানায়।

বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম) এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি বলেছেন, আক্রমণকারীরা মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে। এই ঘটনায় আরও পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো নিশ্চিত করেছেন যে, এই হামলার ঘটনায় তদন্ত চলছে। সর্বশেষ এই হামলার ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তাহীনতার ঘটনাকে আরও স্পষ্ট করে তুলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ