30 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়-কৃষিমন্ত্রী

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়-কৃষিমন্ত্রী

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়-কৃষিমন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) : জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না, বরং নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানান পায়তারা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দুঃস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুর পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন তা সারাবিশ্বে বিরল। প্রধানমন্ত্রী সকল শ্রেণি-পেশার অসহায় মানুষকে জিআর, ২০ টাকা কেজিতে চাল, ৩০ টাকা কেজিতে ওএমএস চালসহ নানান সাহায্য ও সহযোগিতা দিয়েছেন। এর ফলে করোনাকালেও দেশে খাদ্যের কষ্ট নেই।

অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো: সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহম্মেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এর পরে দুপুরে কৃষিমন্ত্রী শহরের পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিএনএ বাংলানিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা