বিএনএ,ঢাকা: আজ বিশ্ব জাদুঘর দিবস। প্রতিবছর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও ১৮ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এবারের জাদুকর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’
বাংলাদেশে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে ছোট ও বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বিএনএ/ওজি
![]()

