16 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » হাদিকে গুলি, এবার ফয়সালের বাবা-মা গ্রেফতার

হাদিকে গুলি, এবার ফয়সালের বাবা-মা গ্রেফতার


বিএনএ, ঢাকা:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় প্রধান আসামি ফয়সলের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন–মো.হুমায়ুন কবির (৭০) ও মোসা. হাসি বেগম (৬০)।মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে। ফয়সলের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারদের চার সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন মোসা. জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠে। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেয় এবং আবার আসামি তার ভাগনে জামিল (১৮)-কে দিয়ে ব্যাগটি নিয়ে আসে। আসামি তার নিজ ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা মোসা. হাসি বেগমকে দেয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর  বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে এসে গুলি করা হয়। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ