26.8 C
আবহাওয়া
১১:৪৬ পূর্বাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০


বিশ্বডেস্ক : ভেনিজুয়েলায় টানা দুইবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা আগের মতো ১৬ হাজার ৭৪০ জন রয়েছে। তবে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ